logo
Advertisement

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌রাজস্ব খাতভুক্ত ৫ পদে ১১ কর্মী নিয়োগে ৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। ১৯ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং চলবে ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা ও কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

পদের নাম: কপিস্ট

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

পদের নাম: বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

পদের নাম: হিসাব সহকারী

পদের নাম: সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।