অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।
আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর হতে হবে। শুধু অনভিজ্ঞদের কাছে আবেদন চাওয়া হয়েছে। একমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, লাভের অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা ও উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।