বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য দুইজনকে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে। আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর।
আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)
ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস
ইন্টার্নের সংখ্যা: ২ জন
ইন্টার্নশিপের ক্ষেত্র: পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব গণপরিবহন চালনা।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
ইন্টার্নশিপ ভাতা: মাসিক ১০ হাজার
আবেদনের মাধ্যম: অফলাইন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর আবেদন জমা দিতে হবে।
আবেদনপত্র জমাদানের ঠিকানা: আবেদনপত্র জমা দিতে হবে বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০ ঠিকানায়।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


