মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। লাইঅ্যাবিলিটি অপারেশনস বিভাগে অ্যাসোসিয়েট পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ জুলাই থেকে। আবেদন শেষ হবে ২৪ জুলাই। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি
চাকরির ধরন: বেসরকারি
পদসংখ্যা: ১টি
লোকবল: একজন
পদের নাম: অ্যাসোসিয়েট
আবেদনের যোগ্যতা
- ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে
অন্যান্য যোগ্যতা:
- অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিউর, কেওয়াইসি, সিডিডি, এএমএল/সিএফটি রেগুলেশন এবং কোর ব্যাংকিং সিস্টেমে কাজের দক্ষতা থাকতে হবে
- ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন
বিশেষ দ্রষ্টব্য: এই পদের জন্য প্রার্থীদের 'ভিডিও সিভি' জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মক্ষেত্র: অফিস
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
.png)





