ভিভোতে চাকরির সুযোগ

ভিভো বাংলাদেশ তাদের হেড অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্মার্টফোন উৎপাদন, সফটওয়ার উন্নয়ন এবং অনলাইন সেবায় পরিচিত এই প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ (কল সেন্টার) পদে জনবল নিয়োগ দেবে। ১২ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। নির্বাচিতদের জন্য মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও থাকছে।
এক নজরে দেখে নিন ভিভো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (হেড অফিস)
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কল সেন্টার
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইনকমিং এবং আউটগোয়িং কল সম্পর্কে ইংরেজিতে দৈনিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।