logo

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৮ পদে (১৩ থেকে ২০তম গ্রেডে) ৪৪ কর্মী নিয়োগে ১৬ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং চলবে ১৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বস্ত্র ও পাট মন্ত্রণালয়

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১১,০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
  • সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে।ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
  • সাঁট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে।
  • ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

পদের নাম: হিসাব সহকারী (উচ্চতর স্কেল)

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

পদের নাম: হিসাব সহকারী (নিম্নতর স্কেল)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
  • মুদ্রাক্ষরিকে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে।

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • ভারী গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।