logo

নিয়োগ দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবেদন করতে পারবেন ৩৯ পদে

নিয়োগ দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবেদন করতে পারবেন ৩৯ পদে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে বিভিন্ন গ্রেডে মোট ১০৮ জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের বিবরণ

১. সহকারী কম্পট্রোলার: ২টি (গ্রেড-৬)

২. সহকারী প্রকৌশলী (সিভিল): ১টি (গ্রেড-৯)

৩. ফিজিওথেরাপিস্ট: ২টি (পুরুষ ১টি ও মহিলা ১টি) (গ্রেড-৯)

৪. সেকশন অফিসার: ১টি(গ্রেড-৯)

৫. সহকারী উদ্যানতত্ত্ববিদ: ১টি (গ্রেড-৯)

৬. কালচারাল অফিসার: ১টি (গ্রেড-৯)

৭. সায়েন্টিফিক অফিসার: ১টি (গ্রেড-৯)

৮. মেডিক্যাল অফিসার: ২টি (গ্রেড-৯)

৯. প্রশাসনিক অফিসার: ১টি (গ্রেড-১০)

১০. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ২টি (গ্রেড-১০)

১১. ল্যাবরেটরী সহকারী: ৪টি (গ্রেড-১২)

১২. উচ্চমান সহকারী: ৩টি (গ্রেড-১৩)

১৩. ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি): ১টি (গ্রেড-১৩)

১৪. ক্যাটালগার: ২টি (গ্রেড-১৩)

১৫. গ্রন্থাগার সহকারী: ১টি (গ্রেড-১৩)

১৬. ড্রাইভার (হেভী): ২টি (গ্রেড-১৫)

১৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট: ১৪টি (গ্রেড-১৬)

১৮. ল্যাব এ্যাটেনডেন্ট: ৬টি (গ্রেড-১৭)

১৯. প্লাম্বার মিস্ত্রী: ১টি (গ্রেড-১৭)

২০. বুক সর্টার: ১টি (গ্রেড-১৭)

২১. বাবুর্চি: ১টি (গ্রেড-১৮)

২২. লিফটম্যান: ৫টি (গ্রেড-১৯)

২৩. বৈদ্যুতিক হেলপার: ১টি (গ্রেড-২০)

২৪. বৈদ্যুতিক লাইনম্যান হেলপার: ১টি (গ্রেড-২০)

২৫. মেকানিক হেলপার: ১টি (গ্রেড-২০)

২৬. অফিস সহায়ক: ১১টি (গ্রেড-২০)

২৭. অফিস সহায়ক-কাম-বাবুর্চি: ২টি (গ্রেড-২০)

২৮. প্লাম্বার হেলপার: ২টি (গ্রেড-২০)

২৯. বাস হেলপার: ২টি (গ্রেড-২০)

৩০. বাস ক্লিনার: ৩টি (গ্রেড-২০)

৩১. মালী: ৫টি (গ্রেড-২০)

৩২. মাঠ সহকারী: ১টি (গ্রেড-২০)

৩৩. ওয়েল্ডিং হেলপার: ১টি

৩৪. রাজমিস্ত্রী হেলপার: ১টি (গ্রেড-২০)

৩৫. সুইপার: ৩টি (গ্রেড-২০)

৩৬. হল এ্যাটেনডেন্ট: ১টি (গ্রেড-২০)

৩৭. ক্যাশ কাউন্টার রক্ষক: ১টি (গ্রেড-২০)

৩৮. ডাইনিং এ্যাটেনডেন্ট: ৮টি (গ্রেড-২০)

৩৯. বৈদ্যুতিক মিস্ত্রী: ১টি (গ্রেড-১৭)

আবেদন শুরু: অনলাইনে আবেদন শুরু হবে ২৫ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন শেষ: আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি জমা দেওয়ার শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬।

পদগুলোর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিয়োগ বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিয়োগ বিজ্ঞপ্তি