logo
Advertisement

আইসিডিডিআরবিতে চুক্তিতে নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
আইসিডিডিআরবিতে চুক্তিতে নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার
ছবি : আইসিডিডিআরবি'র লোগো

রেডিওলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর এবং চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইসিডিডিআরবি, বাংলাদেশ

পদের নাম: রেডিওলজিস্ট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

কর্মস্থল: ঢাকা

চুক্তির মেয়াদ: ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।