logo

অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে চাকরি

অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে চাকরি

‘সহকারী পরিচালক’ পদে ১০৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। অভিজ্ঞতা প্রয়োজন না হলেও চাকরি প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১০৮ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: নবম গ্রেড
চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ সর্বনিম্ন ২১ বছর এবং ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ব্যাংক আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।