অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এমটিও-এইচআর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: এমটিও - এইচআর
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, হিউমান রিসোর্স ম্যানেজমেন্টে বিবিএ
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড) ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ২৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ২৫ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৬