logo
আস-সুন্নাহ ফাউন্ডেশন

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে মিলবে ৩ লাখ পর্যন্ত সহায়তা

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে মিলবে ৩ লাখ পর্যন্ত সহায়তা
আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো। ছবি: সংস্থার ফেসবুক পেইজ থেকে

৫০ হাজার টাকা মূল্যের মিষ্টান্ন শিল্পের কোর্স মাত্র ২ হাজারে করার সুযোগ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন দেবে সংস্থাটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংস্থার ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন।

কোর্সের নাম: মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ।

প্রশিক্ষণে যা থাকছে

  • বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।
  • উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল।
  • ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব নিকাশ।
  • মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।
  • বয়স: ১৮-৪৫ বছর (পুরুষদের জন্য)।

সুযোগ-সুবিধা

  • যাদের ওপর পরিবার সম্পূর্ণ নির্ভরশীল তাদেরকে কোর্স চলাকালে প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।
  • কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করতে ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন প্রদান করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম ডাউনলোড করে নিতে হবে। এরপর প্রিন্ট করে হাতে লিখে ফরম পূরণ করে কুরিয়ারে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে পাঠাতে হবে। আবেদন পাঠানো ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।