logo

ইবনে সিনা হাসপাতালে চাকরি, ৬০ বছর বয়সেও আবেদন 

ইবনে সিনা হাসপাতালে চাকরি, ৬০ বছর বয়সেও আবেদন 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড। ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস।

আবেদনের যোগ্যতা: এমবিবিএস ও হাসপাতাল ব্যবস্থাপনায় পোস্টগ্রাজুয়েশন ডিগ্রিসহ দেশি-বিদেশি ট্রেনিং সম্পন্ন হতে হবে। প্রার্থীকে ন্যূনতম ১৫০ শয্যা বিশিষ্ট টারশিয়ারি লেভেলের হাসপাতালে ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস অথবা ডেপুটি ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ মেডিকেল প্রশাসন ও চিকিৎসা ব্যবস্থাপনা পরিচালনায় মোট পঁচিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৬০ হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল সিলেট।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।