logo

হেলথ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

হেলথ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ডেনিশ রেড ক্রস বিভাগে হেলথ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।  আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ

পদের নাম: হেলথ ম্যানেজার

বিভাগ: ডেনিশ রেড ক্রস

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, ডেন্টাল সার্জারি স্নাতক (বিডিএস) অথবা বিএসসি/এমএসসি

অন্যান্য যোগ্যতা: পরিকল্পনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রতিবেদন সহ প্রকল্প ব্যবস্থাপনায় জ্ঞান।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।