Advertisement

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৬৮ কর্মী নিয়োগে ৩০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।

Advertisement

আবেদন ২ আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ

পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬৮টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা, সমমানের সিজিপিএ থাকতে হবে
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।