বিভিন্ন গ্রেডে নিয়োগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয়

কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-৯ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ থেকে ২০তম গ্রেডে ৯ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৩৮ কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৫ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৪ নভেম্বর। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা
পদের নাম: সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: মেশিন অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: নোটিশ সার্ভার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
চাকরির ধরন: ফুলটাইম (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সকল ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
