logo

অভিজ্ঞতা ছাড়াই রপ্তানি বিভাগে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

অভিজ্ঞতা ছাড়াই রপ্তানি বিভাগে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
প্রাণ গ্রুপ। ছবি:ওয়েবসাইট থেকে নেওয়া ।

প্রাণ গ্রুপের কী অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: কী অ্যাকাউন্ট (এক্সপোর্ট)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি, পরিসংখ্যান, মার্কেটিং বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিস (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষ। প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: নাটোর, রাজশাহী

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।