ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ‘ইউনিভার্সাল অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিভার্সাল অফিসার
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসের ওপর ভালো দক্ষতা এবং ব্যাংকিং/আর্থিক সফটওয়্যার সম্পর্কে ধারণাগত জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
