Advertisement

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

এশিয়া পোস্ট ডেস্ক
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা
ব্র্যাক ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগে অফিসার নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২ আগস্ট থেকে। আবেদন শেষ হবে ১০ আগস্ট।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: অফিসার।

আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফায়ার সার্ভিস থেকে ফায়ার সেফটি ম্যানেজার কোর্স (৬ মাস) করা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে। দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।