logo

চাকরি দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়, নেবে ১৮ জন

চাকরি দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়, নেবে ১৮ জন
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। তিন পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে ৪ জুন সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত।

চাকরির বিবরণ

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৭০ এবং বাংলায় সর্বনিম্ন ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: (গ্রেড ১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনস্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৫টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

বেতনস্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।