মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরির সুযোগ

মহিলা বিষয়ক অধিদপ্তর রাজস্বখাতভুক্ত বিভিন্ন পদে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদগুলোতে ৬টি ক্যাটাগরিতে মোট ৭৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে।
অনলাইনে আবেদন আগামী ৮ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: মহিলা বিষয়ক অধিদপ্তর
পদের নাম
১. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম
২. ট্রেড ইন্সট্রাক্টর - জেলা (১৩তম গ্রেড)
পদসংখ্যা: ৯৭টি (দর্জি বিজ্ঞান- ৫৩, বুটিক বাটিক- ২২, নকশী কাঁথা- ২২)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
পদের নাম
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৪তম গ্রেড)
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম
৪. ডে-কেয়ার ইনচার্জ (১৪তম গ্রেড)
পদসংখ্যা: ২৫টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড)
পদসংখ্যা: ১৬৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম
৬. অফিস সহায়ক (২০তম গ্রেড)
পদসংখ্যা: ৪৩৮টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ২০২১ সালের ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।




