logo

আরএফএল গ্রুপে চাকরি, আছে আবাসন সুবিধা 

আরএফএল গ্রুপে চাকরি, আছে আবাসন সুবিধা 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। এমটিও, এক্সপোর্ট পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম : আরএফএল গ্রুপ
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ ১টি, লোকবল ১০ জন।
পদের নাম : এমটিও, এক্সপোর্ট

আবেদনের যোগ্যতা : এমবিএ বা বিবিএ ডিগ্রি থাকতে হবে। রপ্তানি বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স ২৪ থেকে ৩০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল হবিগঞ্জ। 

বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, হবিগঞ্জ শিল্প পার্কে থাকার ব্যবস্থা, ছয় মাস পর ইনক্রিমেন্ট, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, দুপুর ও রাতের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট কেনার সুবিধা পাওয়া যাবে। 

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।