logo

আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ডোনার রিপোর্টিং বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৫ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৫ জুন থেকেই শুরু হয়েছে, যা চলবে ২৪ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)

বিভাগের নাম: প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ডোনার রিপোর্টিং

পদের নাম: অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: ৭৯,৫৬১ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: কক্সবাজার

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।