জনবল নেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন করুন দ্রুত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন। মানবসম্পদ বিভাগে (এইচআর) সিনিয়র কো-অর্ডিনেটর পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: মানবসম্পদ।
পদের নাম: সিনিয়র কো-অর্ডিনেটর।
আবেদনের যোগ্যতা: বিএসসি/বিবিএ পাস হতে হবে। এনজিও, এইচআর অ্যানালিটিক্স, এমআইএস, রিপোর্টিং বা সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে সাত থেকে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।