logo
Advertisement

আকিজ ভেঞ্চারে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
আকিজ ভেঞ্চারে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার লিমিটেড। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (কমার্শিয়াল-ইমপোর্ট)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সর্বোচ্চ ৩ বছর। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইমপোর্ট ও কমার্শিয়াল বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বেতন: ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বীমা, গ্র্যাচুইটি, আংশিক ভর্তুকি দেওয়া দুপুরের খাবার, প্রতিবছর বেতন পর্যালোচনা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।