logo
Advertisement

মদিনা গ্রুপে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন 

মদিনা গ্রুপে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মদিনা গ্রুপ। প্রোডাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : মদিনা গ্রুপ।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : নির্ধারিত নয়।
বিভাগ : প্রোডাকশন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

আবেদনের যোগ্যতা : বিএসসি অথবা সমমান (এমই/আইইপি) ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য ‍সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।