logo

লিগ্যাল অফিসার নেবে ইজি ফ্যাশন

লিগ্যাল অফিসার নেবে ইজি ফ্যাশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড। লিগ্যাল অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: একজন।

পদের নাম: লিগ্যাল অফিসার।

আবেদনের যোগ্যতা: এলএলবি/এলএলএম পাস হতে হবে। গার্মেন্টস, গ্রুপ অব কোম্পানি ও আইন সংস্থা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল মালিবাগ (ঢাকা)।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৩৫ থেকে ৪৫ হাজার। এ ছাড়া মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।