বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৩০ এপ্রিল থেকে। আবেদন শেষ হবে ১১ মে।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার।
আবেদনের যোগ্যতা: বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক, ফিনটেক স্টার্টআপ, আইটি-সক্ষম পরিষেবা, সফটওয়্যার কোম্পানি, টেলিযোগাযোগে অভিজ্ঞতা থাকতে হবে। এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।