পপুলার ফার্মায় চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি। এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৬ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটিকালীন যাতায়াত ভাতা, লাভের অংশ (প্রফিট বোনাস), অর্জিত ছুটির নগদায়ন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ), সাপ্তাহিক ২ দিন ছুটি।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা:
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/ ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত দক্ষতা থাকতে হবে।
- কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।


