নিয়োগ দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোগ্রাম স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে দেখে নিন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের নাম : প্রোগ্রাম স্পেশালিস্ট
সংখ্যা : নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে স্নাতক/সমমান অথবা ডিপ্লোমা পাস হতে হবে। এ ছাড়া ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়।
বেতন : মাসিক বেতন ১৪৭,১০৬ থেকে ১৮৩,৮৮৩ টাকা করে দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।