logo
Advertisement

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ, নিয়োগ বরিশালে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ, নিয়োগ বরিশালে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লোগো। ছবি: বায়লা ট্রিবিউন থেকে নেওয়া

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগে ৩ পদে (১০ম ও ১৪তম গ্রেডে) ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৪ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে এবং চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগ (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড)

পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো)

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আবেদনের যোগ্যতা—

  • যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: হিসাব সহকারী (ইরেসপো)

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা—

  • বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: মাঠসংগঠক (ইরেসপো)

পদসংখ্যা: ১৩টি

বেতন স্কেল: টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর হতে হবে (১৯ অক্টোবর ২০২৬ তারিখে)

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন-

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি