জনবল নিয়োগ দেবে ব্র্যাক

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র মিডওয়াইফ’ পদে কর্মী নিয়োগে ১৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে থেকেই শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র মিডওয়াইফ
বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, বিমা সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি থাকতে হবে
- প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়য় জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।