জনবল নেবে কাজী ফার্মস, রয়েছে একাধিক সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। কমার্শিয়াল এগ সেলস বিভাগে অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: কমার্শিয়াল এগ সেলস।
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডিম, পোল্ট্রি, সার, কীটনাশক বা ঔষধ (ভেটেরিনারি বিভাগ) বিক্রির অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচনা করা হবে। এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। ফ্রেশার বা নবীনরাও আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, চিকিৎসা ভাতা, লাভের অংশ, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল বিল ভাতা, হ্যান্ডসেট ভাতা, বিবাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।