ডিএইচএস মোটরস লিমিটেডে নিয়োগ

এশিয়া পোস্ট ডেস্ক
ডিএইচএস মোটরস লিমিটেডে নিয়োগ
ছবি: সংগৃহীত

দেশে হন্ডা গাড়ির অনুমোদিত পরিবেশক ডিএইচএস মোটরস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট অফিসের জন্য ‘ফাইন্যান্স ম্যানেজার’ পদে ১ জনকে নিয়োগ দেবে। ইমেলের মাধ্যমে আবেদন নেওয়া শুরু হয়েছে সোমবার (১৩ জুলাই) থেকে। ১২ আগস্ট পর্যন্ত আবেদনের করা যাবে এই পদে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ডিএইচএস মোটরস লিমিটেড

চাকরির ধরন: ফুল টাইম

পদসংখ্যা: ১টি

লোকবল: ১ জন

পদের নাম: ফাইন্যান্স ম্যানেজার

আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমবিএ বা সিএ (সিসি) করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ন্যূনতম ৫ থেকে ৭ বছর ম্যানেজারিয়াল বা সিনিয়র ম্যানেজারিয়াল পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আবশ্যক।

ট্রেডিং, অটোমোবাইল বা গ্রুপ অব কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

আয়কর ও ভ্যাট, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, অডিট ম্যানেজমেন্ট এবং ইআরপি সফটওয়্যার (যেমন: এসএপি, ওরাকল বা সমমানের) পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।