ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি কস্ট অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে ১৫ জন কর্মী নিয়োগের এ বিজ্ঞপ্তি ২৬ আগস্ট প্রকাশ করেছে।
আবেদন ২৬ আগস্ট থেকেই শুরু হয়েছে এবং চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: কস্ট অ্যাকাউন্টস
পদসংখ্যা: ১৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রাণ-আরএফএল পণ্যে ছাড়, শিক্ষানবিশকাল (৬ মাস) শেষে বেতন পুনর্নির্ধারণ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: ঢাকা, রাজশাহী, রংপুর, হবিগঞ্জ, নরসিংদী
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে
- মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


