চাকরি দিচ্ছে প্রাইম ব্যাংক, মাসিক বেতন লাখ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। কার্ড অ্যান্ড এডিসি ইউনিট বিভাগে টেকনিক্যাল অ্যানালিস্ট নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: কার্ড অ্যান্ড এডিসি ইউনিট।
পদের নাম: টেকনিক্যাল অ্যানালিস্ট।
আবেদনের যোগ্যতা: সিএসই/সিএস/ইসিই/ইইই/ইটিই/আইটি-তে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক ও আইটি বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। এ ছাড়া টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।