এসিআই মোটরসে চাকরির সুযোগ

এসিআই মোটরস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার (২৩ আগস্ট) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস ।
চাকরির ধরন: বেসরকারি চাকরি ।
পদসংখ্যা: ১টি ।
লোকবল: নির্ধারিত নয় ।
বিভাগ: ঢাকা ।
পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স বা সংশ্লিষ্ট কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাওয়ার সলিউশনে ভালো দক্ষতা। কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা,চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস। প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


