logo

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

প্রাইম ব্যাংক পিএলসি ‘হেড অব ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট

বিভাগ: আইসিসিডি

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিং/বিজনেস বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিভিন্ন ডেটাসেট বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় আইটি দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।