অষ্টম শ্রেণি পাসে বসুন্ধরা গ্রুপে চাকরি, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। জুনিয়র এসি অপারেটর পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : বসুন্ধরা গ্রুপ। চাকরির ধরন : বেসরকারি চাকরি। পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়। পদের নাম : জুনিয়র এসি অপারেটর।
আবেদনের যোগ্যতা : জেএসসি/জেডিসি/৮ম শ্রেণি পাস হতে হবে। প্রতিদিনের লগ শিট ও রেজিস্ট্রার সংরক্ষণ এবং যন্ত্রপাতির কার্যক্রম সঠিকভাবে নথিভুক্ত রাখার দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব ভাতা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।