জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে চাকরির সুযোগ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ম গ্রেডে 'জুনিয়র অফিসার (রিফুয়েলিং)' পদে ১৪ কর্মী নিয়োগে ১৭ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২১ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবংদ চলবে ১৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পদ্মা অয়েল পিএলসি
পদের নাম: জুনিয়র অফিসার (রিফুয়েলিং)
পদসংখ্যা: ১৪টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদনের যোগ্যতা
- মাস্টার্স/স্নাতক/বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে
- ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।






