logo

অভিজ্ঞতা ছাড়াই ১০০ কর্মী নেবে আরএফএল 

অভিজ্ঞতা ছাড়াই ১০০ কর্মী নেবে আরএফএল 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। ট্রেইনি জোনাল ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৪ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : আরএফএল গ্রুপ
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ একটি, লোকবল ১০০ জন।
পদের নাম : ট্রেইনি জোনাল ম্যানেজার।

আবেদনের যোগ্যতা : বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) লাগবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন ৪০ হাজার টাকা। এ ছাড়াও ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে দুটি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, লিভ এনক্যাশমেন্ট, টিএ/ডিএ, কমিশন এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয় সুবিধা পাওয়া যাবে। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।