logo

সেলস অ্যাসোসিয়েট পদে বড় নিয়োগ দিচ্ছে আড়ং

সেলস অ্যাসোসিয়েট পদে বড় নিয়োগ দিচ্ছে আড়ং
আড়ংয়ের লোগো। ছবি: আজকের পত্রিকা

জনপ্রিয় ব্র্যান্ড আড়ং ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ সময় আগামী ২০ অক্টোবর।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: সেলস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ৫০০টি

কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর।

বেতন: ১০,০০০ থেকে ১২,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস।

অভিজ্ঞতা: ১ বছরের অভিজ্ঞতা লাগবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

অন্যান্য যোগ্যতা: পণ্যের বৈশিষ্ট্য, সুবিধা ও যত্ন নেওয়ার নিয়মাবলি জানা থাকতে হবে। ইনভেন্টরি গণনা ও ট্র্যাক করার ধারণা এবং গ্রাহককে পণ্য নির্বাচনে সহায়তাসহ বিক্রয় কৌশল–সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।