চাকরি দিচ্ছে কাজী ফার্মস, থাকছে গ্র্যাচুইটিসহ আকর্ষণীয় সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। ব্র্যাঞ্চ ইনচার্জ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১ জুলাই থেকে। আবেদন শেষ হবে ৮ জুলাই।
প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: ব্র্যাঞ্চ ইনচার্জ।
আবেদনের যোগ্যতা: ডিভিএম বা পশুপালনে স্নাতক বা যে কোনো বিষয়ে সমমানের ডিগ্রিধারী হতে হবে। ব্রয়লার পালন, পোল্ট্রি ফিড বিক্রয়, ব্রিডার ফার্মে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতা, লাভের অংশ, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ও দৈনিক ভাতা, কৃতিত্ব পুরস্কার, অর্জিত ছুটি নগদায়ন, ব্যাচেলরদের জন্য আবাসন সুবিধা, হ্যান্ডসেট ভাতা ও মোবাইল বিল, বিয়ে ভাতা, বার্ষিক বেতন পর্যালোচনা।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




