logo

জিএম-ডিজিএম নিচ্ছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট

জিএম-ডিজিএম নিচ্ছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। জিএম-ডিজিএম নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: ৫০ জন।

পদের নাম: জিএম/ডিজিএম।

আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। ডেভেলপার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (মিরপুর ৬)।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার,  অর্ধ-বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস ও আকর্ষণীয় বিক্রয় প্রণোদনা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।