জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে চাকরির সুযোগ

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আউটসোর্সিং ভিত্তিতে ৭ পদে ২১ কর্মী নিয়োগে ২৮ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে এবং চলবে ১২ অক্টোবর, বিকেল ৩টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
পদের নাম: মালি/গার্ডেনার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৭,১০৮ টাকা (ক্যাটাগরি-৪)
পদের নাম: রুম অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১৬,৬৭৩ টাকা (ক্যাটাগরি-৫)
পদের নাম: ক্লিনার/পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৮টি
বেতন স্কেল: ১৬,৬৭৩ টাকা (ক্যাটাগরি-৫)
পদের নাম: অদক্ষ শ্রমিক
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৬,৬৭৩ টাকা (ক্যাটাগরি-৫)
পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৭,৯৯২ টাকা (ক্যাটাগরি-২)
নাম: বাবুর্চি (কুক)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৭,১০৮ টাকা (ক্যাটাগরি-৪)
পদের নাম: সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৬,৬৭৩ টাকা (ক্যাটাগরি-৫)
চাকরির ধরন: পূর্ণকালীন (আউটসোর্সিং ভিত্তিতে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: 'রেজিস্ট্রার, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন
