সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

এশিয়া পোস্ট ডেস্ক
সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। কার্ড অপারেশনস বিভাগে অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৫ জুলাই থেকে। আবেদন শেষ হবে ১২ জুলাই।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: অফিসার।

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে। কার্ড নিষ্পত্তি, ক্রেডিট কার্ড ও অ্যাকাউন্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩৮ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।