চাকরি দিচ্ছে স্কয়ার, কর্মস্থল ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ মে থেকে। আবেদন শেষ হবে ১ জুন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: অফিসার।
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে এমবিএ বা বিবিএ ডিগ্রিধারী হতে হবে। প্রসাধনী বা প্রসাধন সামগ্রী বিষয়ে জ্ঞান থাকতে হবে। এমএস এক্সেল সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (গুলশান)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
