প্রাইম ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ট্রেড সেলস অ্যান্ড এফআই বিজনেস ডেভেলপমেন্ট, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: ট্রেড সেলস অ্যান্ড এফআই বিজনেস ডেভেলপমেন্ট, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। এলসি অ্যাডভাইজিং এবং কনফার্মেশন পদ্ধতি, ইউপিএএস ফাইন্যান্সিং এবং রিফাইন্যান্সিং, ব্যাংকের ট্রেড টিমের সঙ্গে ব্যবস্থাপনায় কাজের দক্ষতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।