অভিজ্ঞতা ছাড়াই বড় নিয়োগ দিচ্ছে আশা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সংস্থাটি ‘জুনিয়র লোন অফিসার’ পদে ২৩৫ কর্মী নিয়োগে ২০ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ মে থেকে শুরু হয়েছে, যা চলবে ১০ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আশা
পদের নাম: জুনিয়র লোন অফিসার
পদসংখ্যা: ২৩৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: ২৩,৯০৯ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভেডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা বছরে ২াট, নববর্ষ ভাতা, কর্মী কল্যাণ তহবিল, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর ও রংপুর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।