logo
Advertisement

অধ্যাপক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
অধ্যাপক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

বিশ্ববিদ্যালয়ের ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগে স্থায়ী অধ্যাপক পদে একজনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Advertisement

আগ্রহী প্রার্থীদের আগামী ২ নভেম্বরের মধ্যে ডাকযোগে/সরাসরি আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

বিভাগের নাম: ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ১টি

বেতন: ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিশিষ্ট পণ্ডিত হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্পন্ন জার্নালে কমপক্ষে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। প্রার্থীর গুগল স্কলার, লিংকডইন এবং অরসিআইডি আইডি থাকতে হবে। প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো গবেষণাপত্র গ্রহণ করা হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ১ হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট/গ্রেডশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি জমা দিতে হবে। মোট ১১ কপি আবেদনপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।