logo

চাকরি দিচ্ছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ

চাকরি দিচ্ছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ
আকিজ বশির গ্রুপের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যালুমিনিয়াম প্রোফাইল অ্যান্ড ফ্যাসাড প্রজেক্ট’ বিভাগে ‘প্লান্ট হেড’ পদে জনবল নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আজ ৩ অক্টোবর থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: প্লান্ট হেড

বিভাগ: অ্যালুমিনিয়াম প্রোফাইল অ্যান্ড ফ্যাসাড প্রজেক্ট

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ থেকে ১৪ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: অ্যালুমিনিয়াম উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন পরিকল্পনা, গুণমান নিশ্চিতকরণ ব্যবস্থা, শিল্প-নিরাপত্তা মানদণ্ড এবং বৃহৎ পরিসরের শিল্প কার্যক্রম পরিচালনায় দক্ষতা।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্দিষ্ট করা নেই।

চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)

কর্মস্থল: মাধবপুর, হবিগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।